অ্যামাজনে রিসোর্স বিক্রি করতে পারবেন শিক্ষকরা

১২ নভেম্বর, ২০১৯ ২৩:০৩  
কে-১২ ক্যাটাগরির শিক্ষামূলক কনটেন্ট বেচাকেনার স্টোরফ্রন্ট ও পাবলিশিং প্লাটফর্ম উন্মুক্ত করেছে অ্যামাজন। যারা কনটেন্ট তৈরি করেন তারা এই প্লাটফর্মে সেটি আপলোড করে অন্যদের কেনার সুযোগ দিতে পারবেন। এরফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন শিক্ষকরা। খবর এনগ্যাজেট। প্রাথমিকভাবে বিনামূল্যে এই প্লাটফর্মে যুক্ত হওয়া গেলেও তার জন্য ইনভাইটেশনের প্রয়োজন হবে। বিক্রি হওয়া রিসোর্সের মূল্যের ৩০ শতাংশ কেটে রাখবে অ্যামাজন। ২.৯৯ ডলার অথবা কম মূল্যের ক্ষেত্রে ৩০ সেন্ট ট্রানজেকশন ফি নেবে কোম্পানিটি। যখন ব্যবহারকারী কোনো অরিজিনাল রিসোর্স আপলোড করবেন তখন অ্যামাজন সেটি রিভিউ করবে। মূলত কনটেন্ট প্রস্তুতকারকের মেধাস্বত্ব রক্ষা এবং গ্রাহকদের সেরা অভিজ্ঞতা দিতে এই রিভিউ করবে প্লাটফর্মটি। আর এজন্য রিসোর্সটি প্রকাশ হতে সময় লাগবে দুই দিন। ডিবিটেক/বিএমটি